রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রুহুল আমিন (৬২) ২। ইমরান (২৫) ৩। রতন (২৪) ৪।হৃদয় (২০) ৫। নূরনবী (২৮) ৬। ইউসুফ ফারাজী (৩৫) ৭। রবিন (২২) ৮। শাওন (২৮) ৯।রুবেল (১৮) ১০। আব্দুল জলিল (২৪) ও ১১। আরিফ (৩৫)।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : শেখ হাসিনার রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১


