32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৪:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২৯ নভেম্বর

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রাথমিক প্রার্থীতার তালিকায় রয়েছেন সালামত আলী প্রামাণিক, মতিউর রহমান, ফেরদৌস হোসেন, গোলাম কিবরিয়া তাপস ও এ্যাড. আ. ছালাম। সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক আমিনুর রহমান বকুল, মিনহাজুল ইসলাম মানিক, দোলোয়ার হোসেন চপল, আবু বক্কর সিদ্দিক, হাসিবুল আলম ও এএইচ এম ওবায়দুর রহমান সুইট। এছাড়াও পাঁচটি সদস্য পদে প্রাথমিক প্রার্থীতার তালিকায় আছেন পারভীন বানু, নুর মোহাম্মদ আজাদ রাব্বী, শাহাদৎ হোসেন, শরিফুল ইসলাম, মাসুদুজ্জামান, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, ইসমাইল হোসেন, আল কাউসার (জনি), খিজির হায়াত, আজিজুর রহমান, আব্দুল বাতেন, জাকের হুসাইন, গোলাম মর্তুজা, এ্যাড. হেনা কবির, খালেদুল মাসুদ আঞ্জুমান, তৌফিকুল ইসলাম ফকির, রফিকুল ইসলাম চপল ও আবু রায়হান। এদিকে, এবার কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না আওয়ামীপন্থী আজীবন সদস্যরা বলে গোপন সুত্রে জানাগেছে।

চলতি মাসের ১১ নভেম্বর ২০২৫-২০২৭ মেয়াদের ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রধান নির্বাচন কমিশনার জেসমিন নাহার। অন্যান্য নির্বাচন কমিশনার হলেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আবু রেজা মো. আমিনুর রহমান ও ওমর আলী বাবু। নির্বাচনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিট লেভেল কর্মকর্তা শেখ আরিফউজ্জামান।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে এবারই প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পড়ুন- মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেখুন- বিন সালামানের হাতে ইরানের গো/প/ন বার্তা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন