০১/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরের কয়েক স্থাপনায় ফাটল

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি স্থাপনায় ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে বহির্গমন পথের গেট ৪ ও ৫ সংযোগ অংশে ফাটল দেখা দিয়েছে। সেখানে কিছু অংশের সিলিং প্যানেলও খসে পড়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। বেশ কয়েক জায়গায় ভবন হেলে পড়েছে; দেখা দিয়েছে ফাটল।

এ ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, ভূমিকম্পের সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। হঠাৎ সিলিং কিছুটা খসে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অংশটি ঘিরে ফেলে এবং সাধারণ যাত্রী চলাচল সাময়িকভাবে সীমিত করে।

জানা যায়, বিমানবন্দরের গঠনগত সুরক্ষা যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে। দলটি ফাটলের প্রকৃতি, গভীরতা এবং ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন করছে। বুয়েটের মূল্যায়ন রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় মেরামত বা স্থায়ী সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ডিপারচার ড্রাইভওয়েতে ওপরের সিলিং জয়েন্ট থেকে একটু প্লাস্টার খসে পড়েছে।

তবে আলহামদুলিল্লাহ, রানওয়ে, অ্যাপ্রোন এবং টার্মিনালের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকাসহ বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদী, আতঙ্কে অনেকে রাস্তায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন