০২/০৩/২০২৬, ১৫:০৮ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৫:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশী নাগরিক হস্তান্তর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বাংলাদেশী এক নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যেম হস্তান্তর করেছে বিএসএফ।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেস্বর) বিকেল চারটায় দর্শনা চেকপোস্টের শুন্যরেখায় ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সে নরসিংদী জেলার শিবপুর থানার আশরাফপুর গ্রামের ফায়েজ উদ্দীনের ছেলে হানিফ খান (৪৭)।

পতাকা বৈঠকে অংশ নেন চুয়াডাঙ্গা ৬বিজিবি’র দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেনসহ ৫ জন এবং ভারতের ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার শিব শংকর সিংসহ ৫ জন।

পতাকা বৈঠকে বিএসএফের কোম্পানি কমান্ডার বিজিবি কোম্পানি কমান্ডারের কাছে নাগরিকের নথি প্রদান করেন। এরপর নথি যাচাই-বাছাই সম্পূর্ণ করে তাকে বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হন বিজিবি। পরবর্তীতে বিএসএফ কর্তৃক বিজিবির কাছে হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পূর্ণ করেন।

হস্তান্তর করা বাংলাদেশী নাগরিক নরসিংদী জেলার শিবপুর থানার আশরাফপুর গ্রামের ফায়েজ উদ্দীনের ছেলে হানিফ খান (৪৭)।

বিজিবি জানায়, বাংলাদেশী এই নাগরিককে জিজ্ঞাসাবাদ করে জানা হেছে,সে গত ৭ নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে । সে আজমীর গিয়েছিল খাজা মঈনুদ্দীন চিশতি ( রহ). মাজার জিয়ারতে।

পরবর্তীতে ২০ নভেম্বর বাংলাদেশে ফিরে আসতে গেলে ভারতের ৩২ গেদে বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক আটক হয়। অতঃপর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করে। এরপর তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

পড়ুন- রংপুর-৩ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

দেখুন- ভূমিকম্পের পর নরসিংদীতে এখনও আতঙ্ক | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন