চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যােগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে গণসংযোগ করেছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ইউনিয়নের খরনদ্বীপ কেরানি বাজার থেকে গণসংযোগ শুরু হয়ে ১ ও ২নং ওয়ার্ডে প্রচারণা চালিয়ে কেরানি বাজারে এসে মিলিত হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান,জেলা বিএনপির সদস্য শওকত আলম,বোয়ালখালী পৌরসভা সাবেক শহীদুল্লাহ চৌধুরী,দক্ষিণ জেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেন।এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গণসংযোগে নেতৃবৃন্দ আগামীর নির্বাচনে ভোটারদের ধারে ধারে গিয়ে ধানের শীষে ভোট চান।এসময় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী শাহেদা আক্তার শেফু,মজিবত উল্লাস মজু, জাকির হোসেন,স্বপন শীল,মুসলিম মিয়া,আজাদ খান,জসীম উদ্দীন মেম্বার, দৌলত মিয়া,জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম।
শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হক,এমদাদ আনসারী, এমরান আলী শারুখ, বাবর আলী,আলমগীর, কহিদুল আলম ইসমাইল বাদশা,আজগর,হাসান চৌধুরী মেম্বার, সালাহউদ্দিন রুবেল, সাইমুল করিম সুমন, জয়নাল আবেদিন, ওয়াহিদুল আলম, অহিদুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, আতিকুল্লাহ,মনিরুল ইসলাম আজাদ,জানে আলম নান্নু,জাবেদ হোসেন,সঞ্জয় দাশ,মাহবুব আলম,ফারুক আজম, মাহবুবুল আলম কাজল সহ ইউনিয়ন যুবদল ছাত্রদল,শ্রমিকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

