বিজ্ঞাপন
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে কীসের ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
পড়ুন: ভূমিকম্প আতঙ্কে ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
আর/
বিজ্ঞাপন


