২০/০২/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ১০ জেলে আটক

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৭টি ট্রলিং জাল এবং ১০ জন জেলেকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক রামগতি থানার মুন্সিরহাট বেঁড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৭টি ট্রলিং জালসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ এবং ১০ জন জেলেকে আটক করা হয়।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। বর্তমানে জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

পড়ুন- দুর্গাপুরে যুব ইউনিয়নের কমিটি ঘোষণা

দেখুন- সি-ড্রোনে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তাইওয়ান |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন