২০/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ এর শুভ জন্মদিন পালিত

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদ এর আয়োজনে বাংলা কবিতার সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও কবিতার নন্দনপুত্র কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ এর জন্মদিন উপলক্ষে কেক উৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে।
উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এর সহ-সভাপতি ও প্রেস ক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে সাহিত্য আড্ডায় অনুভুতি ব্যক্ত ও কবিতা পাঠ করেন কবি আযাদ কালাম, কবি ফরিদুল আযাদ মিলন, কবি লাল মিয়া, উপন্যাসিক লায়লা চৌধুরী, অধ্যাপক কামরুজ্জামান গোপন, গল্পকার মাহাবুব আলী, কবি নিরঞ্জন রায়, কবি-গবেষক জোবায়ের আলী জুয়েল, কবি রুবী আফরোজ, কবি মোজেল উদ্দিন, কবি অদিতি রায়, কবি তহসিনা বেগম, কবি মাসুদ মুস্তাফিজের কন্যা নিঝুম মুস্তাফিজ ও মামুনুর রহমান জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন হীরা। সঞ্চালকের দায়িক্ত পালন করেন কবি ও কণ্ঠ শিল্পি কমল কুজুর। বক্তারা বলেন, বাংলাদেশের সাহিত্য অঙ্গনে আর দশজন কবির মতো দিনাজপুরের কবিতার যাদুগর মাসুদ মুস্তাফিজ একজন কবিতা প্রেমী মানুষের নাম রয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের বেশ কিছু নামি দামি জাতীয় পত্রিকায় কবি মাসুদ মুস্তাফিজ এর জন্মদিনকে সামনে রেখে ৩দিন ধরে বিশেষ সাহিত্য পাতা, প্রবন্ধ প্রকাশ হয়েছে। যা আমাদের মতো কবিদের গর্ব করার মতো একজন কবি মাসুদ মুস্তাফিজ। গত ১৯ নভেম্বর বীরগঞ্জ চিত্রশালা, কাশিপুর, কবিতার মাটি নবান্ন উৎসবে কবি মাসুদ মুুস্তাফিজ এর জন্মদিন পালন করা হয়েছে কেক কেটে।

বিজ্ঞাপন

পড়ুন- রাঙামাটি-চট্টগ্রাম সীমান্ত এলাকায় ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ আনাগোনার অভিযোগ

দেখুন- কীসের প্রতিশোধ নিচ্ছেন পুতিন? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন