২৪/০২/২০২৬, ১৬:৩৯ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৬:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইনসাফভিত্তিক দেশ গড়তে নির্বাচনে আলেমদের সহযোগিতা প্রয়োজন : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে নির্বাচনে আলেমদের সহযোগিতা প্রয়োজন। ভিন্ন মত যাতে সমাজে বিশৃঙ্খলা বা ফেৎনা তৈরি না করে—সে বিষয়ে আলেমদের সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা রোধে বিএনপি সোচ্চার—এ কথা উল্লেখ করে হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা উপস্থাপন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময়, ‘শাপলা চত্বরে হানাদার বাহিমীর মতো ক্র্যাকডাউন চালানো হয়েছিল’ বলে অভিযোগ করেন তিনি তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের তাবেদারি শাসন প্রমাণ করেছে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই। ইনসাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচন ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চান তিনি।

ইমাম-খতিবদের রাষ্ট্র সংস্কার কাজের বাইরে রেখে অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, মসজিদ কমিটির ওপর ইমাম মুয়াজ্জিনদের চাকরি নির্ভর থাকা উচিত নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুলস বাস্তবায়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে।

পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন