বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “তারেক রহমান জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি। তৃণমূলের মাটিতে শেকড় গেঁথে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যন্ত এক অদম্য যাত্রায় তারেক রহমান পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন। জন প্রত্যাশা ধারণ নতুন বাংলাদেশ গড়বেন, যেখানে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা থাকবে না; থাকবে ঐক্য, সম্প্রীতি , উন্নয়ন, সমৃদ্ধির ইতিবাচক রাজনীতি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে তাঁর দূরদর্শিতা, কৌশল ও আধুনিক রাজনীতির মডেল জাতীয় পর্যায়ে সৃষ্টি করেছে নতুন গতিপথ।” তিনি জনগনের প্রতি তারেক রহমানের ওপর আস্থা রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান ।
শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাঁসিগাও বাজারে গণ সংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখছিলেন। এর আগে ঘাঁসিগাও বাজারে গণ সংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা , জন কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া – হালুয়াঘাটের উন্নয়নে তাঁর নিজস্ব কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন ।
বিপুল সংখ্যক জন সাধারণের উপস্থিতিতে পথ সভা জন সমাবেশে পরিণত হয় ।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। তিনি বলেন, ক্ষমতায় এসে উন্নয়নে দলীয়করণ নয়— সকল এলাকার সর্বজনীন, সুষম ও সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি। দরিদ্রতা , বেকারত্ব ঘরে ঘরে অসহায়ত্ব , অশান্তি ও হতাশার সৃষ্টি করছে । এই অবস্থা চলতে দেয়া যায় না । তিনি বলেন , গণ অভ্যুত্থানে ফ্যসিবাদের অবসানের পর নতুন রাস্ট্র কাঠামোতে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে । নতুন আশা আকাংখার সৃষ্টি হয়েছে । তিনি বলেন , ও”আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি উল্লেখ করেন, বিভক্ত সমাজ বা রাজনৈতিক বৈরিতা কোন এলাকার উন্নয়নে সহায়ক নয়। বিভাজনমূলক রাজনীতি’ পরিহার করে ঐক্যের পথে আসতে হবে।
“ধোবাউড়া ও হালুয়াঘাটের মানুষ যদি ঐক্যবদ্ধ না হন, তবে আলোকিত জনপদ গড়ে তোলা কঠিন হবে।” তিনি বলেন , অতীতের বিভাজন , হিংসা , বিদ্বেষ ভুলে উন্নয়ণের স্বার্থে সকলকে এক কাতারে শামিল হতে হবে ।
তিনি বলেন রাজনৈতিক বাস্তবতায় ইনশাআল্লাহ জনগণের সমর্থনে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে । উন্নত , সমৃদ্ধ , আলোকিত ও কর্মচাঞ্চল্যে মুখরিত জনপদ গড়ে তুলতে এই সুযোগ কাজে লাগাতে হবে। তিনি হালুয়াঘাট ও ধোবাউড়ার দল মত নির্বিশেষে সকলকে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন অতীতের ভুল ভ্রান্তি পরিহার করে হালুয়াঘাট ও ধোবাউড়ায় “ রাজনীতি , ধর্ম যার যার , হালুয়াঘাট , ধোবাউড়া সবার “ – এই নীতির আলোকে প্রতিহিংসা নয় , সকলের জন্য সম্প্রীতি ,সৌহার্দ ও নিরাপদ জনপদ গড়ে তুলবেন । উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পেছনে নয় , সামনের দিকে তাকাতে হবে আমাদেরকে । তিনি তার সাথে মনোনয়ন অপর দুইজন প্রত্যাশীদের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রদত্ত ওয়াদা মোতাবেক একসাথে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে শামিল হবার আহবান জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন , দলের প্রতি আনুগত্য প্রকাশ করে আসুন সকলে ধানের শীষের পক্ষে একসাথে ভোট চাই ।
হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক , স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য আবদুল ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান , শকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান , ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু , উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য রাখেন ।
পড়ুন : ময়মনসিংহের হালুয়াঘাট-১ নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স


