26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব মামলা ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি হতে পারে’

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের (ডিএসএ) অধীনে চলমান সব মামলা ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু আইন বাতিল করলেই চলবে না, সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসতে হবে।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদনের প্রকাশ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি অভিযোগ করেন, যে সরকারই ক্ষমতায় থাকুক, সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক অবস্থান বজায় রাখার প্রবণতা সব সরকারের মধ্যেই দেখা যায়।

অনুষ্ঠানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ২২২টি মামলার বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে ৩৯৬ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, যদিও ডিএসএ বাতিল হলেও নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টেও বিভিন্ন নিবর্তনমূলক ধারা রয়ে গেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে তারা মনে করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন