০২/০৩/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৩০০ বছরের রেকর্ড বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যা, নিহত ৩৩

থাইল্যান্ডে টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে। গত এক সপ্তাহ ধরে দক্ষিণাঞ্চলের দশটি প্রদেশজুড়ে বিপর্যয়কর বৃষ্টিপাতে বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। দেশে অন্তত ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও মাত্র ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

বিপুলসংখ্যক মানুষ এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মালয়েশিয়া সীমান্তবর্তী বাণিজ্যিক শহর হাতইয়াইতে। শহরটিতে একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় কর্তৃপক্ষের মতে গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ।

শহরের বিভিন্ন এলাকায় যানবাহন, ঘরবাড়ি ও দোকানপাট পুরোপুরি ডুবে গেছে। বাসিন্দাদের অনেকে বাড়ির ছাদে উঠে উদ্ধারকারীদের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী নিয়ে একটি বিমানবাহী রণতরি এবং ১৪টি নৌযানের বহর মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে সামরিক বাহিনী।

অবিরাম বর্ষণে প্রতিবেশী দেশগুলোতেও বিপর্যয় দেখা দিয়েছে। ভিয়েতনামে গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৮-এ পৌঁছেছে। মালয়েশিয়ায় ১৯ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে; দেশটির উত্তরাঞ্চলে খোলা হয়েছে ১২৬টি আশ্রয়কেন্দ্র।

পড়ুন: লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করে প্রজ্ঞাপন জারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন