২৮/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রথমবারের মতো শিশু ধর্ষন অপরাধ দমন ট্রাইবুনালে শিশু ধর্ষনের দায়ে আমৃত্যু কারদণ্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিন আকনবাড়িয়া এলাকায় এক শিশুকে ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার (৪৩) নামে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হওয়ার আদেশ প্রদান করেছে আদালত।

বিজ্ঞাপন

ফরিদপুর শিশু ধর্ষন অপরাধ দমন ট্রাইবুনালে বিজ্ঞ বিচারক(জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় প্রদান করেন। একই সাথে তাকে দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে এই রায় প্রদান করা হয়।

এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৫ মে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিন আকনবাড়িয়া এলাকায় বিকেলের বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মুরাদ খন্দকার বাদির ছোট মেয়েকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে শিশুটির বোন তাকে আনতে গেলে। এক পর্যায়ে আসামি  মুরাদ বড় মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি ধর্ষণের  বিষয়টি তার মায়ের কাছে বলে। পরে দিন এ ঘটনায় শিশুটির বাবা ভাঙ্গা থানায় মামলা দায়ের করে।

‎রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, ভাঙ্গায় এক শিশুকে ধর্ষনের অপরাধে আসামির আমৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন। এবং একই সাথে দুই লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়। তিনি বলেন আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি বলে তিনি জানান।

পড়ুন- মেহেরপুরের নতুন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়

দেখুন- বাসিন্দাদের আর্তনাদে ভারী কড়াইল এলাকা |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন