19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের ফাঁসির আদেশ 

বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে চাঞ্চল্যকর ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ১২ বয়সের শিশুকে ধর্ষণ করার অপরাধে ধর্ষক মহসিন কাজীকে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ডে দন্ডিত করেছে আদালত। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক বছরের জেলের আদেশ দেয় আদালতের বিচারক। 

বিজ্ঞাপন

আজ (২৭নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় প্রদান করেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সোমাবার সকাল সাড়ে ৬টায় মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে ধর্ষক মহসিন কাজী  প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে গলায় চাকু ধরে নিয়ে খালের পাশে ঝোপঝাড়ের মধ্যে কলাপাতা বিছিয়ে ধর্ষণ করে। এঘটনার পর ভিকটিম বাড়িতে তার মাকে বললে সে ধর্ষক মহসিন কাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় মামলা করে।বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে মামলায় রায় দিয়েছেন আজ। 

নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা শিপু বলেন, মামলাটি একটি চাঞ্চল্যকর ঘটনা। একজন শিশুকে মক্তবে যাওয়ার সময় মৃত্যুদন্ডে দন্ডিত আসামি ধরে নিয়ে ধর্ষণ করার ঘটনা একটা গর্হিত অপরাধ। আদালতে আমি অপরাধীর এই অপকর্ম রাস্ট্রের পক্ষে প্রমাণ করাতে পেরেছি।

পড়ুন: প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন