32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় সোনাডাঙ্গা বাইপাস সড়কে কেসিসি, কেডিএ’র উচ্ছেদ অভিযান

সোনাডাঙ্গা বাইপাস সড়ক দখলমুক্ত করতে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) যৌথভাবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি পরিবহন কাউন্টার অপসারণ করা হয়।

অভিযানের সময় সামান্য উত্তেজনা দেখা দিলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। কেডিএ ও কেসিসির কর্মকর্তারা জানান, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত সোনাডাঙ্গা বাইপাস সড়ক নগরীতে প্রবেশের অন্যতম প্রধান পথ। কিন্তু দীর্ঘমেয়াদী দখলের কারণে সড়কের বিশাল একটি অংশ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। ফলে কেসিসি সড়কটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং উন্নয়ন প্রকল্পও থমকে যায়। জনস্বার্থে সড়কটি দখলমুক্ত করতে বাধ্য হয়েই এ অভিযান চালানো হয়েছে।

এদিন ৩০টিরও বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে আরও শতাধিক স্থাপনা উচ্ছেদের লক্ষ্য নিয়ে অভিযান অব্যাহত থাকবে।

কেসিসির পরিকল্পনা কর্মকর্তা মো. আবিরুল জব্বার বলেন, “নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ সোনাডাঙ্গা বাইপাস সড়কের উন্নয়নকাজ বহুদিন বন্ধ ছিল অবৈধ দখলের কারণে। ৬০ ফুট প্রশস্ত এই সড়কের দু’পাশে দোকান ও বাস কাউন্টার গড়ে তোলা হয়েছিল। এসব বিবেচনায় উচ্ছেদ চালানো হয়েছে। অভিযান চলমান থাকবে।”

তবে স্থানীয়দের দাবি, তারা বৈধ ইজারা ও ভাড়ার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আকস্মিক উচ্ছেদে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনে হামলার প্রতিবাদে খুলনায় সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন