পিরোজপুরের ইন্দুরকানীতে (জিয়ানগর) তারেক রহমানের ঘোষিত ৩১দফার বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পত্তাশী ইউনিয়নের বিএনপির উদ্যোগে পত্তাশী জনকল্যাণ কলেজ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ কবির হোসেন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ হেমায়েদ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায় ও সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এলিজা জামাল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ জিয়ানগর উপজেলা বিএনপি।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু প্রমুখ ।
পড়ুন : পিরোজপুরে মাদক মামলায় মায়ের যাবজ্জীবন দু’সন্তানের বিভিন্ন মেয়াদে কারাদন্ড


