১১/০২/২০২৬, ১৫:৩৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৫:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর শহরের মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন খাল অংশ থেকে পৌরসভার উদ্যোগে এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অভিযানের প্রথম দিনে খালের দুই পাড় দখলমুক্তকরণ, ময়লা-আবর্জনা অপসারণ, পলি পরিষ্কার এবং পরিবেশগত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিনের অবহেলায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলেও চলমান উদ্যোগে তা পুনরুদ্ধারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ইসরাত জাহান, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক ইসরাত জাহান বলেন, অল্প পরিসরে কাজ শুরু হলেও সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে শহরের অন্যান্য খালও ধাপে ধাপে সংস্কার ও পুনঃখনন করা হবে। শহরবাসীর স্বচ্ছ পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পড়ুন- চল্লিশা বাজারে এলিজা জামানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

দেখুন- ভেজাল গুড়ে সয়লাব বাজার, খেজুরের গুড়ের নামে খাচ্ছেন কী? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন