সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের বেশ কয়েকটি নতুন লুক। নায়কের এসব লুক দর্শক হৃদয়ে ঝড় তুলেছে, শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা ও আলোচনা।
সম্প্রতি শাকিব খানের একাধিক ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেগুলোতে দেখা যাচ্ছে, কখনও নায়ক শাকিব খান হয়ে, কখনও পাইলট হয়ে, কখনও তীরন্দাজ হয়ে পর্দায় হাজির হয়েছেন অভিনেতা।
শাকিবের নতুন একাধিক লুকের মধ্যে যে লুক দুটি দর্শক বেশি পছন্দ করেছেন দর্শক তাহলো বৃদ্ধ প্রফেসর ও কাজীর লুক।
অনেকেই মনে করছেন নতুন লুকগুলো শাকিবের কোনো নতুন সিনেমার লুক। আসলে তা নয়।
জানা গেছে, শীতের একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হতে একসঙ্গে একাধিক লুক নিয়ে হাজির হয়েছেন ঢালিউডের এ নাম্বার ওয়ান তারকা।
মাত্র দেড় মিনিটের বিজ্ঞাপনটিতে ৬টি অভিনব লুক নিয়ে রীতিমতো দর্শকদের চমকে দিয়েছেন অভিনেতা। বিজ্ঞাপনের একেবারে শেষের দিকে নতুন সিনেমা ‘সোলজার’র এর লুকেও দেখা যাবে ঢালিউড এ মেগাস্টারকে।
আলোচিত বিজ্ঞপানটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব। এ বিজ্ঞাপনেই ছয়টি বৈচিত্র্যময় লুক নিয়ে হাজির হয়েছেন শাকিব। খুব শিগগিরই টিভি পর্দায় নিয়মিত প্রচার হবে বিজ্ঞাপনটি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

