বিজ্ঞাপন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৮১ মামলা

গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৮১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ২টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ১১০টি সিএনজি ও ২৭৩টি মোটরসাইকেলসহ মোট ৫৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৩৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৯টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ২৯৪টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৮২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ৩৮৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১৬টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ১৯৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬০৬টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৫৫ মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন