১১/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কর্মসূচি শুরু

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে শুরু হয়ে‌ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম। আজ শ‌নিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাস‌কের(ডি‌সি) উদ্যো‌গে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,সরকারি কর্মী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কয়েক ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এসময় অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা, প্রিজম সোসাইটি বাংলাদেশ, রোভার স্কাউট জেলা শাখা, রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের সদস্যরা। পাশাপাশি এলজিইডির এলসিএস কর্মী, কুষ্টিয়া পৌরসভার বর্জ্য পরিবহন ভ্যান শ্রমিক,মালি দল এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

স্বেচ্ছাসেবীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডমুখী প্রবেশপথ, ডাস্টবিন এলাকা, ড্রেন, বাগান অংশ, আঙ্গিনা এবং চলাচলের পথগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। বর্জ্য অপসারণ, ঝাড়ু দেয়া, আগাছা পরিষ্কার, ময়লা জমে থাকা স্থানসমূহ ধুয়ে-মুছে পরিবেশ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী নিশি বলেন, “এতো বড় হাসপাতালে আগে কখনো এমনভাবে একসাথে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখিনি। পরিবেশটা পরিষ্কার থাকলে রোগীদের ভরসা আর স্বস্তি দুটোই বাড়ে। আজকে আসতেই জায়গা-জায়গায় পরিবর্তন চোখে পড়েছে। প্রশাসন আর স্বেচ্ছাসেবীরা এভাবে পাশে থাকলে রোগীরা অন্তত নোংরা পরিবেশের ভয়ে চিন্তায় থাকবে না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন,“জেলা প্রশাসকের এই মহৎ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। জনকল্যাণের যেকোনো কাজে আমরা সবসময় পাশে থাকবো।”

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউ্ওনও) রোকনুজ জামান বলেন,“জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য শুধু একদিনের পরিষ্কার নয়; বরং হাসপাতালের সার্বিক স্বাস্থ্যনিরাপত্তা শক্তিশালী করা। এজন্য নিয়মিত মনিটরিং, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা, সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন এবং ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতসহ আরও কয়েকটি পদক্ষেপ ধাপে ধাপে নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এই উদ্যোগকে ধারাবাহিক কর্মসূচি হিসেবে চালু রাখা হবে,যাতে হাসপাতাল এলাকায় সবসময় পরিষ্কার, নিরাপদ এবং রোগীবান্ধব পরিবেশ বজায় থাকে।

বিজ্ঞাপন

পড়ুন : কু‌ষ্টিয়ার দৌলতপু‌রে পা‌য়ের রগ কে‌টে যুবক‌কে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন