১২/০২/২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব শহরের মাহুতডাড়া এলজিইডি মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীন দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মঞ্জুর আহমেদ জুয়েল।

দোয়া মাহফিল ও সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক মঞ্জুর মুর্শেদ সুমন ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম হক খোকন।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা নবীন দলের সাধারণ সম্পাদক মোঃ মোঃ আসলাম হোসেন, সহ-সভাপতি নাসিরুল হক সুজন, শাহিনুর ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আশরাফুল আলম, পৌর শাখার সভাপতি সবুজ আহমেদ, সিনিয়র সহসভাপতি রফিক রাজু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আল ইমরানসহ নবীন দল ও বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বিজিবির উদ্যোগে দিনাজপুর সীমান্তে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন