০১/০৩/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালির তুরিন শহরে দৈনিক লা স্তাম্পা পত্রিকার সদর দপ্তরে হামলা


গত শুক্রবার বিকেলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী হামলা চালিয়েছে। ভিয়া লুগারোতে অবস্থিত পত্রিকাটির অফিসে ঢুকে তারা ব্যাপক ভাঙচুর চালায় এবং দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে দেয়।

বিক্ষোভকারীরা অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের অনেকের মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। তারা অফিসের দেয়ালে কুরুচিপূর্ণ মন্তব্য লেখে, আসবাবপত্র তছনছ করে এবং আবর্জনা ছড়িয়ে দেয়। ঘটনার সময় জাতীয় সাংবাদিক ধর্মঘট চলায় অফিসটি ফাঁকা ছিল, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অফিসের অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে।

বিক্ষোভকারীরা সাংবাদিকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে স্লোগান দেয় এবং বলে যে সাংবাদিকরাই তাদের তালিকার প্রথমে রয়েছে। লা স্তাম্পা পত্রিকার এডিটোরিয়াল কমিটি এই ঘটনাকে তথ্যের ওপর গুরুতর এবং জঘন্য আক্রমণ হিসেবে অভিহিত করেছে। বিশেষ করে যেদিন সাংবাদিকরা সংবাদপত্রের স্বাধীনতা ও শ্রম অধিকারের জন্য ধর্মঘট পালন করছিলেন সেদিন এমন হামলাকে তারা কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে।

হামলায় অংশ নেওয়ার দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩৪ জনকে শনাক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনার পর পত্রিকাটির পাশে দাঁড়িয়েছে ইতালির সর্বোচ্চ প্রশাসন। ইতালির রাষ্ট্রপতি সেরজিও মাত্তারেলা পত্রিকার পরিচালক আন্দ্রেয়া মালাগুতির কাছে বার্তা পাঠিয়ে সংহতি প্রকাশ করেছেন এবং এই সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পরিচালককে ফোন করে সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেছেন। মেলোনি বলেছেন যে এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা যার দ্ব্যর্থহীন নিন্দা জানানো প্রয়োজন। তিনি আরও জোর দিয়ে বলেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা এমন একটি সম্পদ যা প্রতিদিন রক্ষা করা উচিত।

বিজ্ঞাপন

পড়ুন : বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন