28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিফাত (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ধনুয়া হাজী মার্কেট এলাকার বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, “ছেলেটা পড়ে যেতেই ট্রাক উঠে যায় তার ওপর। সবকিছু এত দ্রুত ঘটে যে কাউকে কিছু বুঝে ওঠতে পারেনি।

স্বজনরা বলেন, সিফাত দুপুরে বন্ধুদের সঙ্গে বাজারে ঘুরে বাড়ি ফিরছিল। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে, চালক পলাতক।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে নামাজরত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন