১০/০২/২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গঙ্গাচড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিনদিন ব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলার বড় বিল মন্থনা ফুটবল মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন। এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে রংপুর জেলার ৮ উপজেলা থেকে আগত খেলোয়াড়রা। এর আগে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রুহুল আমিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার নাহিদ সুলতানা, বাংলাদেশ ছাত্র পরিষদ (সিএ)-এর সভাপতি শামসুজ্জামান আকতার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন লিজু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপ্টন, কোলকোন্দ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান বেঞ্জু, সাধারণ সম্পাদক শাহ জালাল, বড়বিল ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, নোহালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বুলবুল, উপজেলা তাতী দলের সভাপতি হাসান আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামীম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাফি, বিএনপি নেতা মালেক, সমছের, মোস্তাফিজারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল আমিন বলেন, এই ফুটবল টুর্নামেন্টের উদ্দেশ্য যুবসমাজকে সুস্থ করে গড়ে তোলা। আমাদের সংস্কৃতির বড় অংশ কাবাডি, হাডুডু তেমনি ফুটবল খেলা। তিনি বলেন যদিও মাঠের স্বল্পতা রয়েছে তারপরেও আমরা পাড়ায় -মহল্লায় এই ফুটবল খেলাটাকে আবারো পরিচালনা করতে চাই। এই খেলা অব্যাহত থাকলে সুস্থ দেহ ও সুন্দর মন তৈরি হবে এবং যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে।

পাশাপাশি তিনি আরো বলেন শহীদ জিয়ার পরিবার কি কি অবদান রেখেছে এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া জগতে কি কি করেছে সেই পারিবারিক আদর্শের বিষয়টি জনগণের কাছে বিশেষ করে যুব সমাজের কাছে উপস্থাপন করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : রংপুরে ৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন