বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একই সঙ্গে মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যও গ্রহণের কথা রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিকে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন ইনু। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ‘সো-কলড’ বলে উল্লেখ করেছেন। ইনুর এ মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মনে করছে প্রসিকিউশন এবং তার রিভিউ আবেদন বাতিলের আবেদন জানিয়েছে।
এ বিষয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ আসতে পারে।

পড়ুন: সাবেক মেয়র আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন