২১/০২/২০২৬, ৩:২১ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২১/০২/২০২৬, ৩:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দশম গ্রেডের দাবিতে জামালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম গ্রেডসহ ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোরের বিভিন্ন সেবা ব্যাহত হয় বলে জানান সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। বিশেষ করে ল্যাব টেস্ট ও ওষুধ সরবরাহ কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএমটিএ জামালপুর জেলা শাখার সভাপতি আমিনুল হক, মোফাজ্জল হোসেন এবং মেডিকেল টেকনোলজিস্ট আবুল কালাম আজাদ। তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতনগ্রেড, পদোন্নতি ও অন্যান্য সুবিধায় বৈষম্যের শিকার হয়ে আসছেন। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে কাজ করেও তারা ন্যায্য গ্রেড পাননি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে শাটডাউনসহ ধারাবাহিক আন্দোলনে যেতে বাধ্য হবেন। এতে দেশের জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবা আরও ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরাও একাত্মতা জানান।

পড়ুন- বরগুনায় লজিক প্রকল্পের উদ্যোগে জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেখুন- ই/রা/নে/র নাকের ডগায় ই/স/রা/ই/লে/র যু/দ্ধ বিমান! | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন