০১/০৩/২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদের উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর পৌরশহরের ডাকুমারা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পুর্ব আলোচনায় পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন।

এ সময় অন্যদের মাঝে পৌর বিএনপি নেতা মো. সাচ্চু মিয়া, মো. মঞ্জুরুল হক, মো. মিজানুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৮ দফা দাবিতে নেত্রকোনায় নার্স ও মিডওয়াইফদের প্রতীকী শাটডাউন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন