২৫/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১ ডিসেম্বর) কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এর আগে, পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবিতে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করা—চার দফা দাবির অন্যতম। এ দাবিগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে কর্মবিরতি চলছে।

শিক্ষক নেতারা জানান, দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে। গত ২৪ নভেম্বর থেকে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল।

এদিকে, ১১তম গ্রেডে বেতন-ভাতা নির্ধারণসহ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতিতে আছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। আজ বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও পরিস্থিতি অনিশ্চয়তায় রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।

পড়ুন: প্লট বরাদ্দে জালিয়াতি: হাসিনা–রেহানা–টিউলিপসহ ১৭ জনের রায় আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন