বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হাবিবুর রহমান

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমানকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচাপতি।

সোমবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সোমবার প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমানকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল একই সঙ্গে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৪ এর উপধারা ২ ও ৪ মোতাবেক সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান হিসেবে একজন সচিব নিযুক্ত থাকার বিধান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ ১৪ ডিসেম্বর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন