২৭/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দশম গ্রেডের দাবিতে কর্মবিরতি, স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রোগীরা

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

বুধবার সকালে জেলার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব টেকনোলজিস্ট, ডেন্টাল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) আক্তার হোসেন কিরণ এবং সঞ্চালনা করেন ফার্মাসিস্ট মি. বাবু। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং বারবার দাবি জানানো হলেও এখনও ১০ম গ্রেড বাস্তবায়ন হয়নি। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।

কর্মবিরতির কারণে ল্যাবরেটরি টেস্ট, ওষুধ সরবরাহসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যাহত হয়। ফলে সকাল থেকেই চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“সরকারি চাকরি করে কর্মঘণ্টায় কাজ না করার কারণে আমাদের ভোগান্তি বাড়ছে।”

রোগী ও স্বজনদের মতে, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এ কর্মবিরতিতে স্বাস্থ্যসেবা কার্যত স্থবির হয়ে পড়েছে। স্থানীয় সুধীসমাজও জনদুর্ভোগের বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন