প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে।
৩ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেই একই স্থানে র্যালিটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এটি,এম, আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)জনাব নাসরিন আক্তার, শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুূূদ হাসান বাদল বক্তব্য রাখেন
।পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পড়ুন: মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ইম/


