১২/০২/২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে নবাবগঞ্জে ০.৫০ একর বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়ে ০.৫০ একর সংরক্ষিত বনভূমির জায়গা উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বন বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিরামপুর চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের শাল্টি মুরাদপুর মৌজায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলার সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদ।

বন বিভাগ সুত্রে জানাযায়,দীর্ঘদিন ধরে শাল্টি মুরাদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে তৈয়বুর রহমান ( মকুল) (৪৩) ও এনাস আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫) নামে দুই ব্যক্তি অবৈধভাবে সংরক্ষিত বনের শালের গাছ কেটে জমি দখল করে চাষাবাদ করে আসছিলেন। বন বিভাগের পক্ষ হতে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা ও একাধিকবার নোটিশ দেওয়ার পরও সাড়া না পেয়ে বন বিভাগ সেখানে অভিযান পরিচালনা করে।উদ্ধারকৃত জমিতে বিভিন্ন প্রকার বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বিট কর্মকর্তা এম এস নুর, নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মামুন, ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসিএফ তানভীর ইসলাম নাহিদ বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই বনায়ন কার্যক্রম চলমান থাকবে।

পড়ুন: মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন