২৫/০২/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর ফলে মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে এবং নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আজিমপুর মোড় ঘুরে এসে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এর ফলে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এজন্য তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন