ইতালির রিমিনি কিংস ক্রিকেট ক্লাব আয়োজিত এবং স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীর অর্থনৈতিক সহযোগিতায় Rimini Premiere League 2025 – Season 1-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো এক উৎসবমুখর পরিবেশে। প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স, আর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে রানার্স আপ হয়েছে আল মদিনা রয়েল টাইগার্স।
ফাইনালে আল মদিনা রয়েল টাইগার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে সংগ্রহ করে ১৩৬ রান, যা টুর্নামেন্টের অন্যতম সেরা টার্গেট হিসেবে বিবেচিত হয়। তবে শক্তিশালী শরীয়তপুর দুরন্ত ফাইটার্স পরিকল্পিত ব্যাটিং ও ঠাণ্ডা মাথার পারফরম্যান্সে সফলভাবে লক্ষ্য তাড়া করে শিরোপা নিশ্চিত করে।
পুরো ম্যাচজুড়ে দুই দলই দেখিয়েছে দুর্দান্ত স্পোর্টসম্যানশিপ, টিমওয়ার্ক ও প্রতিযোগিতামূলক ক্রিকেটের চমৎকার উদাহরণ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমিনি মেয়র সাদেগলভাদ এবং এলাকার পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ীগণ, যারা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। তাদের উপস্থিতি ও সহযোগিতায় টুর্নামেন্ট আরও বর্ণিল ও উৎসবমুখর হয়ে ওঠে।
টুর্নামেন্ট আয়োজকরা জানান, রিমিনি কিংস ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত এটি ছিল রিমিনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্রিকেটকে আরও জনপ্রিয় করার একটি সফল উদ্যোগ। টুর্নামেন্টের সফল আয়োজনে সহায়তার জন্য তাঁরা সকল পৃষ্ঠপোষক ও ব্যবসায়ীকে বিশেষ ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
রিমিনি প্রিমিয়ার লিগ ২০২৫ ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দ, উদ্দীপনা আর ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
আয়োজনে ঃ সাঈদুর রহমান,রাজিব মিয়া সায়মন- ফাহিম, মিজান, শাহাদাৎ, শরিফুল, দেলোয়ার, নিলয়, শাকিল, হালিম, রনি, শাহিন,
রবিন ।
বক্তৃতা করেন রিমিনির কমিউনিটি ব্যক্তিত্ব ওমর ফারুক এবং দুলাল সিকদার , মাহবুবর রহমান সহ আরো অনেকেই।
সাইদুর রহমান লিখিত বক্তৃতার মধ্যে দিয়ে মেয়রের মাধ্যমে রিমিনি কমু্যনিতে একটি খেলার মাঠ দাবি করলে মেয়র একটি খেলার মাঠ দেয়ার আশ্বাস প্রদান করেন।
পড়ুন: গাইবান্ধায় চা দোকানীকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ
দেখুন: বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
ইম/


