সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়াপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির প্রায় ১২শতাধিক শিক্ষার্থীকে সাথে নিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবং জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাহবুবুল আলম। এর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা নিয়ে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্ব আজ উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়া কেবলমাত্র কোন দলের সম্পদ নয় তিনি এদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী। এদেশে ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তার বিশাল অবদান রয়েছে। আমরা এদেশে রাজনৈতিক কোন বিভেদ চাইনা, আমরা বাংলাদেশে ঐক্য চাই। ঐক্যের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। এই কারণে আজকে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছি। এটি রাজনৈতিক বিশেষ কোন দলের আয়োজন নয়। আজকে আমাদের জাতির উদ্বেগ উৎকন্ঠা দূর করার জন্য দোয়ার এই আয়োজন। আমরা দোয়া করি আল্লাহ যেনো তাকে দ্রুত সুস্থতা দান করে।
পড়ুন: রূপগঞ্জে র্যাব-পুলিশের পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার
দেখুন: বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
ইম/


