০১/০৩/২০২৬, ১৩:৫০ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে জামায়াতের সভায় হামলার প্রতিবাদে ৮ দলের যৌথ প্রতিবাদ সভা

গতকাল বুধবার বিকেলে নরসিংদীর শেখেরচরে জামাতের নির্বাচনী জনসভায় হামলার ঘটনায় ৮ সম্ভাবনা দলের যৌথ আয়োজনে এক নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদীর পলাশ উপজেলার কলা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

চরসিন্দুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম শিকদার এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি ও নরসিংদী-২ (পলাশ) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী  মাওলানা আমজাদ হোসাইন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও প্রার্থী সারোয়ার তুষার, ইসলামী আন্দোলনের প্রার্থী মহশিন আহমেদ, খেলাফত আন্দোলনের মুফতি ওমর ফারুক, খেলাফত মজলিসের নুরুল আফসার আল আজাদ শাহীন ও পলাশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাসুদ করীমসহ অন্যরা।
এসময় জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন বলেন নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে বুধবার বিকেলে মেহেরপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন এমন সময় মেহেরপাড়া ইউনিয়ন তাঁতিদলের সভাপতি বখতিয়ার হোসেন বকতির নেতৃত্বে ৫০ তেকে ৬০ জনের নেতাকর্মী আর্মসসহ দা, ছোঁড়া,  কাঁচি নিয়ে হামলা চালায়। এতে প্রার্থীসত ৩০ জামায়াত নেতাকর্মী আহত হয়েছে। মারাত্মক আহত ৭ নেতাকর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক সারোয়ার তুসার বলেন, ছাত্র জনতা কোনো পিএসের বিরুদ্ধে আন্দোলন করেনি, আন্দোলন করেছে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে। যে আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পলাশের মানুষ কোনো পিএস, এপিএসের পলিটিক্স চায়না, তারা এমপির পলিটিক্স চায়। আগামী নির্বাচনে কোনো জোর জুলুম করা হলে পলাশের জনগন তা প্রতিহত করবে। দীর্ঘ ৩টি নির্বাচনে জনগন ভোট দিতে পারেনি এবার ছাত্র জনতার আন্দোলনে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে এনেছে তাই জনগন শান্তিতে ভোট দিতে চায়। যারা এই শান্তিপূর্ণ নির্বাচনকে বিশৃঙ্খল করতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবেন বলে আশা। প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ এর জবাব দেবে।

ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ মঈন খানকে লক্ষ করে বলেন, যিনি তিনবার এমপি হয়েচেন তিনি আবার ভোট চাইতে হবে কেনো? জনগনতো নিজে তেকে গিয়ে ভোট দিয়ে আসবে। আসলে আগের ন্যায়নীতি আর বিএনপির মধ্যে নেই। এখন তারা চাঁদাবাজিতে মেতে উঠেছে তাই পাগলের মতো হয়ে গেছে। শেখ হাসিনাতো মুদির সাথে সম্পর্ক ভালো ছিলো তাই ভারতে ভালো আছেন কিন্ত বিএনপি যাবে কোথায়। জনগন ক্ষেপে উঠলে পালাবার পথ পাবেনা তাই এগুলো ছেরে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেন।

এসময় সমমনা ৮ দলের নেতারা জামায়াতের নির্বাচনী জনসবায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাশাপাশি হামলায় জরিতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ৮৬ মার্কা নির্বাচন এদেশে হতে দেয়া হবে না: নরসিংদীতে জামায়াত নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন