চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশ সংবলিত কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সাক্ষর করা চিঠিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের পদ ফিরিয়ে দেওয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহসহ দলের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
পড়ুন : মুখে ভালো ভালো কথা বলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়: চট্টগ্রাম ডিসি


