বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে বলে জানিয়েছে কাতার দূতাবাস।
জানা গেছে, আগামীকাল বিকাল ৫ টায় এয়ার অ্যম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানা যায়।
এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে আজ (শুক্রবার) ঢাকায় আসার কথা ছিল।
গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
এদিকে, আজ খালেদা জিয়াকে দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
পড়ুন: এভারকেয়ার হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনে জুবাইদা রহমান


