২৫/০২/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেগম জিয়া মাথা নত করে কাপুরুষের মত দেশ ছেড়ে পালিয়ে যাননি: মো. আসাদুজ্জামান

‎বেগম খালেদা জিয়া মাথা নত করে কাপুরুষের মত দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে আজ বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন এটোর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

‎আজ (০৫ ডিসেম্বর) শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতায় কামনায় বিশেষ দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন বলেন।সে সাথে তিনি আরও বলেন বাংলাদেশের সব থেকে নির্যাতিত পরিবারের নাম জিয়া পরিবার,বিগত ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নির্মম নির্যাতন করে বেগম জিয়াকে দেশ ছেড়ে যাওয়ার অফার করলে তিনি দেশের লক্ষ কোটি সন্তানের কথা ভেবে দেশ ছেড়ে চলে যাননি।

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল সহ অন্যান্যরা

‎এসময় দলটির নেতাকর্মী ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন