২৭/০২/২০২৬, ১৪:০৭ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৪:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তেঁতুলবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মেহেরপুরের গাংনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলকে সফল করতে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক এমপি আমজাদ হোসেনের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আয়োজন হতে যাওয়া দোয়া মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকামত আলী, গাংনী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাবেক ইউনিয়ন কাউন্সিলর আবু সাঈদ পল্টু, তেঁতুলবাড়িয়া ১নং ওয়ার্ড সভাপতি শাহজাহান আলী, বিএনপি নেতা বাজুলুর রহমান, শামসুদ্দোহা, বাবু, মুসাব আলী, ইউনিয়ন কাউন্সিলর দানিয়েল, রেশমা খাতুন, রাশেদা খাতুন, মোনোয়ারা খাতুনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তেঁতুলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত দোয়া মাহফিল বৃহত্তর পরিসরে ও সুন্দর পরিবেশে সম্পন্ন করা হবে। তারা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসীকে দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।

পড়ুন- দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী যুবদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেখুন- ধোঁয়াশায় কৌতুহলী জাতি, বিএনপিতে হচ্ছেটা কী? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন