২৬/০২/২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় শিক্ষক সমাবেশ

নওগাঁর বদলগাছীতে সর্বস্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো: হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নুর ইসলাম, বদলগাছী, সহ-সভাপতি শাম্মী আকতার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপদেষ্টা ও ফতেজঙ্গেপুর দাখিল মাদ্রাসা সুপার আবুল গাফফার, বেসরকারী কলেজ ও শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি গোলাম কিবরিয়াসহ অন্যান্যরা।

সভায় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষার্থীদের সঠিক দিক-নির্দেশনা ও মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা কথা তুলে শিক্ষকরা। পাশাপাশি শিক্ষক সমাজের অধিকার ফিরিয়ে নিতে ভেদাভেদ ভুলে ফজলে হুদা বাবুলকে এমপি নির্বাচিত করার আহবান জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্য ফজলে হুদা শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস দিয়ে বলেন, একটি সমাজের মূলভিত্তি হলো শিক্ষা। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাই তাদের মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই এমপি নির্বাচিত হলে এছাড়া অবসরে যাওয়ার পর সেই শিক্ষকদের জন্য আলাদা ফান্ড খোলা যায়, সেই ব্যবস্থা করা হবে। সেই সাথে গরীব ও অসহায় শিক্ষার্থীরা যেন বিনামূল্যে আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই দিক বিবেচনা করা হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আগামীতে নৈতিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও মন্তব্য করেন।

সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পড়ুন- ভেদরগঞ্জে হুইল চেয়ার ও স্কুল ব্যাগ বিতরণ

দেখুন- ‘ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন