পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ধর্মীয় সম্প্রীতি বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আহম্মেদ সোহেল মনজুর সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ শিকদার, সদস্য সচিব পূজা উদযাপন ফ্রন্ট পিরোজপুর জেলা এবং অগ্রণী ব্যাংক পিএলসি জেলা শাখার মুখ্য কর্মকর্তা।
সভায় সভাপতিত্ব করেন স্বপন কুমার হাওলাদার, সভাপতি ধাওয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন AKM জামাল হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক ধাওয়া রাজপাশা ইউনিয়ন বিএনপি।
বক্তব্য রাখেন, সিকদার জাকির হোসেন বাচ্চু, আহবায়ক ভান্ডারিয়া উপজেলা বিএনপিদেলোয়ার হোসেন বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক ভান্ডারিয়া উপজেলা বিএনপি মো. জাহিদুল ইসলাম জিয়া, পরিষদ সভাপতি বেসরকারি ব্যাংক সমন্বিত কমিটি, মনির হোসেন আকন, সাধারণ সম্পাদক ভান্ডারিয়া উপজেলা বিএনপি
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং দেশে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।
পড়ুন- মাগুরা মুক্ত দিবসে আলোচনা সভা, র্যালি, দোয়া অনুষ্ঠিত
দেখুন- শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে চমকপ্রদ তথ্য দিলো ভারত!


