বিজ্ঞাপন

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

জুলাই-আগস্টে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় সোমবার আওয়ামী লীগের সাবেক ১৬ মন্ত্রী-এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কেরাণীগঞ্জসহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এসব মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

পড়ুন: শেখ হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ট্রাইব্যুনালে ১৭ জন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন