১৪/০২/২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০২/২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জনগণের দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি – এরশাদ উল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, “জনগণের ভালবাসা ও দোয়া আছে বলেই তিনি মৃত্যুর মুখ হতে ফিরতে পেরেছেন”। আল্লাহর পক্ষ হতে ফিরে পাওয়া নতুন জীবনকে জনগণের সেবায় উৎসর্গ করার ঘোষণা দেন এরশাদ উল্লাহ।

বিজ্ঞাপন


রবিবার বিকেলে (৮ ডিসেম্বর) চট্টগ্রাম ৮ আসনের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের চৌধুরী হাট, চরনদ্বীপ,পোপাদিয়ায় ও শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের মুন্সির হাটে আয়োজিত পথসভায় উপস্থিত দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশ্য এসব কথা বলেন তিনি।


এসময় তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষে বিজয়ী হয়ে প্রথম পদক্ষেপ হবে কালুরঘাট সেতু দৃশ্যমান করা।কালুরঘাট ব্রীজ হলে বোয়ালখালীতে শিল্পোন্নয়ন ঘটবে।উপজেলায় কেন্দ্রীয় স্টেডিয়াম নির্মাণ করে বহুমাত্রিক খেলাধুলা চালু করে যুবক কিশোরদের মোবাইলে আসক্তি,মাদকাসক্তসহ নানান অপকর্ম হতে দুরে রাখা হবে।


এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত,বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান,দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীসহ জেলা উপজেলার হাজারো নেতাকর্মী।


উল্লেখ্য গত ৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম ৮আসনের সংসদীয় এলাকা পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডে জনসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।দীর্ঘ একমাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে গতকাল নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ শুরু করেন।

পড়ুন- ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালন

দেখুন- যে কারণে এনসিপির নেতৃত্বে জোটে আসলো এবি পার্টি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন