সরকারি আবাসন পরিদপ্তরে ১১টি পদে ৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অষ্টম শ্রেণি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সরকারি আবাসন পরিদপ্তর
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে সরকারি আবাসন পরিদপ্তর আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬-১১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পড়ুন- মেঘনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
দেখুন- ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু করবে বিএনপি |


