21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

খুলনার নবাগত জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার মঙ্গলবার (৯ ডিসেম্বর) তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, সাংবাদিক এবং নাগরিকদের সাহায্য ছাড়া জেলা প্রশাসন এককভাবে কোন পরিবর্তন আনতে পারে না। দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমরা দায়িত্ব পালন করতে সর্বদা সচেষ্ট থাকবো। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জলমহাল ও খাস-খাল দখলমুক্ত করা হবে। গল্লামারীতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করে যানজট দূর করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে সকল স্থানের যানজট দূর করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: জাবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ১১৯ জন

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন