বিজ্ঞাপন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিটের ঠোঁট যেন মেশিনগান : ট্রাম্প

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেভিটের ‘সুন্দর মুখ’ আর ‘ঠোঁট’ নিয়ে প্রশংসা করায় এই আলোচনার জন্ম হয়েছে। সম্প্রতি দেশটির পেনসিলভানিয়ায় এক সমাবেশে প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার সময় ওই প্রশংসা করেন তিনি। ভাষণে তার অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার কথা থাকলেও হঠাৎ সরে গিয়ে ২৮ বছর বয়সী ওই সহকর্মীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প।

সমাবেশে জনতার কাছে প্রশ্ন করে ট্রাম্প বলেন, ‌‌‌‘‘আজ আমরা আমাদের সুপারস্টারকেও এনেছি, ক্যারোলিন। সে কি দারুণ নয়? ক্যারোলিন কি দারুণ নয়? তার এমন প্রশ্নে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।

এরপর লেভিটের আত্মবিশ্বাস ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও লেভিট তার চেয়ে বয়সে ৫০ বছরেরও ছোট। ট্রাম্প বলেন, সে যখন টেলিভিশনে যায়—ফক্স নিউজে, তখন সেখানে তারা আধিপত্য দেখায়… যখন সে উঠে দাঁড়ায়, তার সেই সুন্দর মুখ আর সেই ঠোঁট, যা থামতেই চায় না; একটা ছোট মেশিনগানের মতো। এ সময় তিনি অদ্ভুত ধরনের শব্দও করেন।

ট্রাম্প বলেন, তার কোনও ভয় নেই… কারণ আমাদের নীতিগুলো ঠিক। আমরা নারীদের খেলায় পুরুষদের প্রবেশ করতে দিই না… আমাদের সবার ওপর জেন্ডার বিষয়ক কোনও ধারণা চাপাতে হয় না। আর আমাদের খোলা সীমান্তের পক্ষেও থাকতে হয় না, যেখানে সারা পৃথিবী—কারাগার থেকে শুরু করে যেকোনো জায়গা; আমাদের দেশে ঢুকে পড়তে পারে। তাই তার কাজ কিছুটা সহজ। আমি প্রতিপক্ষের প্রেস সেক্রেটারির জায়গায় থাকতে চাই না।

রিপাবলিকান এই নেতা গত আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও লেভিটকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘‘ওই মুখটাই, ওই মস্তিষ্কটাই, ওই ঠোঁট, যেভাবে নড়ে, যেন মেশিনগানের মতো।’’ ট্রাম্প বলেন, ‘‘আমার চেয়ে ভালো প্রেস সেক্রেটারি আর কখনো কারও হয়নি।’’

বিজ্ঞাপন

পড়ুন : জেলেনস্কিকে কঠোর সমালোচনা, ইউক্রেনে নির্বাচনের দাবি ট্রাম্পের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন