বিভিন্ন দেশের ধনীদের জন্য সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ১০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা চালু করেছেন। বিদেশি ধনীদের মধ্যে যারা কমপক্ষে ১০ লাখ ডলার খরচ করতে পারবেন, তাদের খুব দ্রুত মার্কিন ভিসা প্রদান করবে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, ‘এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য নাগরিকত্বের সরাসরি পথ। খুবই এক্সাইটিং! আমাদের মার্কিন কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিভাদের ধরে রাখতে পারবে।’
এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছরের শুরুতে ট্রাম্পের ঘোষণা করা ‘ট্রাম্প গোল্ড কার্ড’ এমন একটি মার্কিন ভিসা, যা কেবল তাদেরকেই দেওয়া হবে যারা প্রমাণ করতে পারবেন যে তারা যুক্তরাষ্ট্রকে ‘যথেষ্ট সুবিধা’ দিতে পারবেন।
এই গোল্ড কার্ড এমন এক সময়ে চালুর ঘোষণা এলো, যখন ওয়াশিংটন অভিবাসন ইস্যুকে ঘিরে নানা ধরনের কড়াকড়ি আরোপ করেছে। এর মধ্যে রয়েছে বৈধভাবে কাজের জন্য দেওয়া ভিসার ফি বৃদ্ধি এবং অননুমোদিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো।
প্রকল্পের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, গোল্ড কার্ড স্কিম যুক্তরাষ্ট্রে ‘উল্লেখযোগ্য সময়’ বসবাসের প্রতিশ্রুতি দেয়। এ জন্য এক মিলিয়ন ডলার ফি প্রয়োজন, যা মূলত ‘প্রমাণ করে যে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের যথেষ্ট কাজে আসবেন।’
পড়ুন: পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় সংসদের হাতে ছেড়ে দেয়া উচিৎ: অ্যাটর্নি জেনারেল
আর/


