১০/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

একই কর্মস্থলে ১৪ বছর সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

নীলফামারীর মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী এক উপজেলাতে প্রায় ১৪ বছর ধরে কর্মরত আছেন। সরকারি চাকরিবিধি অনুযায়ী, একজন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে টানা তিন বছরের বেশি থাকার কথা নয়। কিন্তু বিধি উপেক্ষা করে ১৪ বছর ধরে এক উপজেলাতেই দায়িত্ব পালন করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, নুরুন্নাহার শাহাজাদী সৈয়দপুর উপজেলায় মহিলাবিষয়ক কর্মকর্তা হিসাবে যোগদান করেন ২০১২ সালের ১লা ফেব্রুয়ারি। সেই থেকে এক যুগের বেশি সময় ধরে একই কর্মস্থলে আছেন তিনি । নুরুন্নাহার শাহাজাদী এ জেলারই বাসিন্দা।

নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন চাকরিবিধি ও সর্বশেষ মন্ত্রিপরিষদের পরিপত্র অনুযায়ী একই কর্মস্থলে ৩ বছরের অধিক কর্মরত থাকার কোনো নিয়ম নেই। কিন্তু গুরুত্বপূর্ণ অফিসে কিভাবে ১৪ বছর ধরে কর্মরত আছেন নুরুন্নাহার শাহাজাদী। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনসহ স্থানীয়দের মাঝে রহস্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার সুবাদে তিনি নানা অনিয়মের সাথেও জরিয়ে পড়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদীর মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই বলেই তড়িঘড়ি করে ফোনের লাইন কেটে দেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতিমা তাকমিলার সঙ্গে কথা হলে তিনি বলেন, এ উপজেলায় তিনি সদ্য যোগদান করেছেন। সব স্টাফদের সঙ্গে পরিচয়ও হয়নি। তবে একজন কর্মকর্তা কেন এতদিন থেকে একই কর্মস্থলে আছেন, বিষয়টি খোঁজ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : নীলফামারীর সৈয়দপুরে ঈদে মিলাদুননবি উপলক্ষে বের করা হয় বিশাল জশনে জুলুস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন