32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্ধারিত সময় অনুযায়ী চলবে মেট্রোরেল : ডিএমটিসিএল

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।”

এর আগে ডিএমটিসিএলের স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ তুলে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এতে মেট্রোরেলের যাত্রীসেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ দাবিতে বৃহস্পতিবার উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

বিজ্ঞাপন

পড়ুন : আগামীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন